দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সিলেটের আল-আমিন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সিলেটের বিশ্বনাথের আল-আমিন (১৭) নামের এক কিশোর।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর (দশদল) গ্রামের মোবারক আলীর ছেলে ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্নার ভাগ্না।
কামাল মুন্না জানান, প্রায় চারমাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তার ভাগ্না আল-আমিন। গত ১০ সেপ্টেম্বর সেখানকার কিস্টিয়ানা শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed