চুনারুঘাটে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডস্থ লক্ষ্মীপুর ছোট বাজার মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের মুদি দোকান, অর্ণব মেডিকেল হল, মদিনা ষ্টোর, নাছির ষ্টোর, শরীফ ষ্টোর, শাহজালাল ষ্টোর, রফিক ষ্টোর, নজরুল ষ্টোর জলিল টের্ডাস সহ ৮টি দোকানের মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে কেউ মালামাল সরানোর চেষ্টা করছেন। আবার আগুনে সব হারিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে আগুনের খবর পায় স্থানীয় লোকজন। এরপর চুনারুঘাট ফায়ার সার্ভিসের বিজয় সিংহের নেতৃত্বে একদল দমকলকর্মী গাড়ি নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দুপুর দেড়টায় তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা বিদ্যুতের সর্ট সার্কিট কিংবা চায়ের কেতলি থেকে আগুণের সূত্রপাত ঘটতে পারে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed