জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল খুঁজে দেবার নাম করে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ শহিদ মিয়া (৩৫)-কে পুলিশ গ্রেফতার করেছে।
ভন্ড কবিরাজ শহিদ জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একটি মোবাইল চুরির ঘটনায় ওই কিশোরী মা ও ছোটবোনের সাথে কবিরাজের কাছে যায়। এসময় ভন্ড কবিরাজ মোবাইল খুঁজে বের করে দিবে এই মর্মে আশ্বস্ত করে কিশোরীর মা ও ছোট বোনকে পাঁচটি জবা ফুল ও গোলাপ জল নিয়ে আসার জন্য বলে। কবিরাজের কথা মতে মেয়েকে রেখে জবা ফুল ও গোলাপ জল আনতে যান মা ও ছোট বোন।
কিশোরীর মা ও ছোটবোনের অনুপস্থিতিতে কবিরাজ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীর মা এলে মেয়েটি বাড়িতে গিয়ে মাকে সবকিছু খুলে বলে। সব শুনে কিশোরীর বাবা-মা থানায় গিয়ে অভিযোগ দিলে ভন্ড কবিরাজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে কিশোরীর মা জানান, আমার মেয়ে সেখানে ভয়ে মুখ খুলেনি। বাড়িতে এসে আমাকে ঘটনা জানিয়েছে। আমার মেয়ের যে সর্বনাশ করেছে আমি এর উপযুক্ত বিচার চাই।
মেয়ের বাবা বলেন, ভন্ড কবিরাজ আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামীকে বুধবার আদালতে প্রেরণ করা হবে। ইতিমধ্যে কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed