চুনারুঘাটে পিকআপ-সিএনজি-অটোভ্যানের সংঘর্ষ, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। এতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও ২জন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চানভাঙ্গা তেমুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জগামী ডিম ভর্তি একটি পিকআপের সঙ্গে চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা ও অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা মিরাশি ইউনিয়নের পাঁচগাও গ্রামের সুরুক আলীর মেয়ে নাজমা আক্তার (৪০), লাদিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রুমেন মিয়া (৫৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ৩নং দেওরগাছ ইউনিয়নের রাজাপুর এলাকার করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫) এবং চিকিৎসারত অবস্থায় শুক্রবার বাদ দুপুরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মারা যান নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত পেশকার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের মোহাম্মদ মাঈনুল ইসলাম (৩০)।
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আহম্মাদাবাদ ইউনিয়ন বনগাও গ্রামের শফিক মিয়ার মেয়ে ফারিয়া আক্তার (৩০)। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় সিএনজিচালক পারভেজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, নিহতরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। এ ঘটনায় পুলিশ পিকআপ, সিএনজি অটোরিকশা ও অটোভ্যান জব্দ করেছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed