সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত থারমান
আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম। ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।
জানা গেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে ৭০.৪ শতাংশ ভোট গণনায় ৬৬ বছর বয়সী রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ থারমান শানমুগারত্নম জয়ী হয়েছেন। থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এক যুগের বেশি সময় পর প্রেসিডেন্ট পদে এই দেশে নির্বাচন হয়েছে।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে থারমান শানমুগারত্নমের সঙ্গে আরও দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন। তারা হলেন, দেশটির সার্বভৌম সম্পদ তহবিল জিআইসির সাবেক বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং (৭৫) এবং বিমাপ্রতিষ্ঠান এটিইউসি ইনকামের সাবেক প্রধান নির্বাহী তান কিন লিয়ান (৭৫)।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed