Main Menu

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

রোববার (২৬ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

Manual1 Ad Code

বিবৃতিতে বলা হয়, অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন।

Manual8 Ad Code

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে অবৈধভাবে অবস্থানকারী ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও সহযোগিতা করার অভিযোগে ১৮ জনকেও আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ১১৩ জনকে দেশে ফেরার আগে ভ্রমণসংক্রান্ত চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের আবাসস্থল সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ নিয়মিতভাবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code