সিলেটে তিন প্রতিষ্ঠান-ব্যক্তিকে জরিমানা, ঔষধ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জেলা প্রশাসনের অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ৮১ বক্স ঔষধ জব্দ এবং বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে দাবি করে প্রশাসন।
সোমবার (২৭ জুলাই) সিলেট নগরী, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথকভাবে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া সেল) বিশ্বাস সাহরিয়া ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেট নগরী, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় তিনটি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে ৮১ বক্স ঔষধ জব্দ এবং বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed