সিলেটে চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগানের ভিতরের একটি ছড়া থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি অর্ধগলিত এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (২৭ জুলাই) বিকাল ৫টার দিকে ৯৯৯- এ কল পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। বর্তমানে লাশটি ময়না তদন্তের ওসমানী হাসপাতালের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, লাশটি একজন পুরুষের যার আনুমানিক বয়স প্রায় ৪৫ বছর।
স্থানীয়দের ধারণা, লাশটি গোয়াইনঘাট উপজেলা এলাকা থেকে চেঙ্গেরখাল নদীর স্রোতে ভেসে পরবর্তীতে ছোট খালের মাধ্যমে কেওয়াছড়া বাগান এলাকায় পৌঁছাতে পারে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান।
Related News
৩০ অক্টোবর ঢাকায় সমাবেশ সফলে সিলেটে মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৩০Read More
সিলেটে দুই ফুডকার্টকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, অনুমোদনহীন সস ও মসলা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগেRead More



Comments are Closed