হবিগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দুর্গাপুর এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক জালাল মিয়া ও আরোহী ফরিদ মিয়া।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা উবাহাটা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী ফারুক মিয়া মারা যান। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় সিএনজি চালক জালাল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে বাহুবল এলাকায় তিনি মারা যান।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed