দোয়ারাবাজারে পানিতে ডুবে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল মিয়া উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, জুয়েল মিয়া ছোটবেলা থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। তাদের বাড়ীর পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের পুকুরে জুয়েলসহ তার আপন চার ভাই বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বেড়জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে সুনামগঞ্জে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে সবাই মাছ নিয়ে মাছ নৌকায় তুলতে যায়। নিহত মো. জুয়েল মিয়া পুকুর পাড়ে জাল গুছানোর কাজ করছিলো। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও জুয়েল নৌকায় না আসায় বাকিরা তাকে ডাকতে থাকে। কোন সাড়া-শব্দ না পেয়ে তাকে খুজতে পুকুর পাড়ে যায়। পুকুর পাড়ে না পেয়ে তাকে পুকুরে খোজা শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় জুয়েলের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই এনামুল হক মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসীর বক্তব্যে জানা গেছে জুয়েল মিয়া মৃগী রোগী ছিল। এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed