কানাডায় দুর্বৃত্তের হামলায় সিলেটের যুবক নিহত
প্রবাস ডেস্ক: কানাডায় দুর্বৃত্তদের হামলায় সিলেটের বটেশ্বর এলাকার বাসিন্দা শরীফ রহমান নামে এক রেস্তোরাঁ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার স্ত্রীর নাম শায়েলা। এ দম্পতির সাত বছরের একটি মেয়ে সন্তান আছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শরীফ রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল সম্পন্ন করেন। এরপর কানাডায় পাড়ি দিয়ে ২০১৫ সালে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন শরিফ।
টরন্টো থেকে ১৯০ কিলোমিটার দূরে ওয়েনসাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে ‘দ্যা কারি হাউজ’ নামে একটি রেস্তোরাঁ গড়ে তোলেন শরীফ। গত ১৭ আগস্ট তিন জন ব্যক্তি তার রেস্তোরাঁয় খেতে আসেন। এসময় তারা শরীফের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় অন্টারিওর লন্ডন হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে শরিফের মরদেহ।
Related News
কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিলো বাংলাদেশ দূতাবাস
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতেRead More
চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন ২,৫৭৮ বাংলাদেশি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেনRead More



Comments are Closed