দেশের সব মহানগরে আজ গণমিছিল করবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ শনিবার (২৬ আগস্ট) দেশের সব মহানগরে গণমিছিল করবে বিএনপি।
এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৬ আগস্ট দেশের সব মহানগরে গণমিছিলের ঘোষণা করেন। বিকেল ৩টা থেকে একযোগে সব মহানগরে এ কর্মসূচি শুরু করবে দলটি।
সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুই সপ্তাহ ধরে শুক্র ও শনিবার ঢাকা ও ঢাকার বাইরে গণমিছিল-পদযাত্রা কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি। কর্মদিবসগুলোয় রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশি অনুমোদন না থাকায় ছুটির দিনে কর্মসূচি পালন করছে দলটি।
বিএনপি বলছে, দেশে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এ কারণে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির মধ্য দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় দলটি।
গত ১২ জুলাই সরকার হটানোর এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, ঢাকার চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।
Related News
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেRead More



Comments are Closed