এক দফা আদায়ে বিএনপির নতুন কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে আগামী ২৫ আগস্ট কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই দাবিতে ২৬ আগস্ট সারাদেশে সব মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। নতুন এই কর্মসূচি যুগপৎভাবে পালিত হবে।
রিজভী বলেন, অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে এবং পরদিন ২৬ আগস্ট দেশের সকল মহানগরে কালো পতাকা গণমিছিল অনুষ্ঠিত হবে।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed