Main Menu

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের ওসিসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই সংঘর্ষ চলে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সদর থানার ওসি অজয় চন্দ্র দেব ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ছাড়াও প্রায় আটজনকে আটক করেছে পুলিশ।

সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশের ওপর বিএনপির নেতাকর্মী আক্রমণ করে। এ সময় আমিসহ পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed