Main Menu

ঘরে ফোনের নেটওয়ার্ক থাকে না? সমাধান জেনে নিন

Manual1 Ad Code

প্রযুক্তি ডেস্ক: সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাড়িতে এসে যদি দেখেন নিত্যদিনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই তাহলে কেমন লাগবে। অথবা বাড়িতে বসে গুরুত্বপূর্ণ মেইল চেক করতে হবে, এমন সময় দেখলেন মোবাইল ডাটা কাজ করছে না তখন মেজাজ তো খারাপ হতেই পারে!

Manual3 Ad Code

অনেকের বাড়িতেই নেটওয়ার্কের সমস্যা হয়। ছাদে উঠলে বা বাড়ির উঠানে বের হলেই আবার ঠিক হয়ে যায়। বার বার কাস্টমার কেয়ারে ফোন করেও কোনো লাভ হয় না। এমনকী সিম পাল্টেও কোনো লাভ কিছু হয়নি। আপনারও যদি এই একই সমস্যা হয়, তাহলে আজই সেই সমস্যার সমাধান পাবেন। যদি আপনি রুমে বা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

আপনি ভাবছেন হয়তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনও উপায় নেই। আবার বুঝেও উঠতে পারছেন না, এমনটা কেন হচ্ছে। সেই সমস্যার কারণ আপনার বাড়িতেই লুকিয়ে আছে। তার সঙ্গে সিম বা ফোনের কোনও সম্পর্ক নেই।

Manual7 Ad Code

কেন এমন হয়?
অনেক সময় ছোট জানালার কারণেও নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়, এমন পরিস্থিতিতে আপনার বাড়ির জানালায় কাচ ব্যবহার করা উচিত, যাতে আপনার ফোনে নেটওয়ার্ক থাকে এবং কোনো সমস্যা না হয়। যদি আপনার বাড়িতে একটি ফলস সিলিং থাকে। তবে সেটাও একটি বড় সমস্যা। এর কারণে মোবাইল নেটওয়ার্ক চলে যায়। ফলে বাড়িতে থাকার সময় আপনার ফোনে কল আসতে চায় না। এ সমস্যার কারণে আপনি ইন্টারনেটও ব্যবহার করতে পারেন না। যদি উঁচু কোনো অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে খেয়াল করে দেখবেন এ সমস্যা বেশি দেখা দেয়। কারণ উঁচু জায়গায় নেটওয়ার্ক কাভারেজ তেমন ভালো পাওয়া যায় না।

Manual8 Ad Code

সমস্যার সমাধান কী?
আপনি তো আর বাড়ি বদলে ফেলতে পারবেন না। তাই সমস্যার সমাধান খোঁজা ছাড়া আর কোনও উপায়ও নেই। যদি অত্যাধিক নেটওয়ার্কের সমস্যা থাকে, তাহলে আপনার বাড়ির ভেতরে একটি নেটওয়ার্ক বুস্টার ডিভাইস ব্যবহার করতে পারেন। এই ডিভাইস বাজারে সহজেই ১৫০০ টাকা থেকে ৪০০০ টাকায় পাওয়া যায়। এই ডিভাইসটি বিশেষ উপকারী। আপনি চাইলে অনলাইনেও কিনে নিতে পারেন। বাংলাদেশের ই-কমার্স সাইটগুলোতে পেয়ে যাবেন। এতে স্মার্টফোন থেকে শুরু করে যে কোনো ডিভাইসেই নেটওয়ার্ক সমস্যা হবে না।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code