গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২য় পর্যায়ে ভর্তি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম।
তিনি জানান, এদিকে ১ আগস্ট দুপুর ১২টা থেকে ৪ আগস্ট ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটি ওয়েবসাইট https://gstadmission.ac. থেকে অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান সম্পন্ন করতে হবে। এতে শিক্ষার্থীদের ২ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টার পর্যন্ত এসএসসি, এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্রের মূল কাগজসহ আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত কাগজপত্র ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
জিএসটির ওয়েবসাইট থেকে জানা যায়, প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না।
প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।
প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন বন্ধ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed