রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর মোহনপুর উপজেলায় ভুটভুটি-অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বুধবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন, বাগমারার মাড়িয়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার জাহাঙ্গীর (৪৫) ও আবুল হোসেন (৫৫)।
এতে আহতরা হলেন, মজিবর রহমান, তৈয়ব, আনসারুজ্জামান ও চঞ্চল।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed