Main Menu

মাদ্রাসাছাত্র হত্যাকান্ডের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে আওয়ামীলীগের শান্তি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে মাদ্রাসার ছাত্র পথচারী হাফিজ রেজাউল করিম হাত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (৩১ জুলাই) বিকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

Manual3 Ad Code

ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মোস্তফা আহমদ সোহানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, সাবেক সিলেট ও ময়মনসিংহ জোন পরিচালক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমিন, শাবিপ্রবি শাখার সেক্রেটারি হোসাইন আহমদ।

Manual3 Ad Code

অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর বায়তুলমাল ও ক্যাম্পাস বিষয় সম্পাদক মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, পূর্ব জেলা অফিস ও প্রচার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সালমান আহমদ, শাবিপ্রবি ছাত্র কল্যাণ সম্পাদক নাসিফ আনোয়ার খান,হাটহাজারি মাদ্রাসার সাবেক সভাপতি মুফতি শফি কামরান,আব্দুল মুকিত, মুহাম্মদ শামীম, আব্দুল বাছিত, জুয়েল আহমদ, মাহবুবুর রহমান, আহমদ সালমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code