বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন সাবেক সচিব সাজ্জাদুল হাসান
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী এ আসনে আওয়ামী লীগ ছাড়া কোনো প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে সাজ্জাদুল হাসানকে সংসদ সদস্য ঘোষণা করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মোমেনের মৃত্যুতে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত এই আসনে উপ-নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।
আগামী ২ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন রেখে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। গত ২৪ জুলাই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেই সময়ে কেবল নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসানই মনোনয়নপত্র জমা দেন। এদিকে তফসিল অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই থাকাই সোমবার (৩১ জুলাই) অন্য কোনো প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০২০ সালের শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হয়েছিলেন। এখন তিনি রাজনীতিতে নামলেন। এরআগে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।
সাজ্জাদুল হাসানের বাবা আখলাকুল হোসাইন ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বড় ভাই ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed