Main Menu

আর ৩০ দিনও সরকার ক্ষমতায় থাকতে পারবে না: মুক্তাদির

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার পতনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ করেছে বিএনপি।

Manual7 Ad Code

সোমবার (৩১ জুলাই) বিকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

Manual1 Ad Code

তিনি তাঁর বক্তব্যে বলেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দিন ফুরিয়ে আসছে। বিদায় সময়ের ব্যাপার মাত্র। বর্তমান সরকার একটি জুয়াড়ি সরকার। বিগত দুই জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সঙ্গে জুয়া খেলেছে এ সরকার। এ সরকারকে জনগণ আর চায় না। গুনে গুনে আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকার ক্ষমতা নাই এ সরকারের। অচিরেই বর্তমান সরকারের পতন ঘটবে।

তিনি বলেন শেষ সময়ে এসে গদি হারানোর ভয়ে সরকার আরো বেপরোয়া হয়ে উঠছে। গণতন্ত্রকামী মানুষকে হামলা মামলা ও নির্যাতন চালিয়ে দমিয়ে রাখার ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবেনা। বাকশালীদের বিদায় নিতেই হবে।

Manual1 Ad Code

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code