চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকার জয়
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ৫১ হাজারের বেশি ভোটে নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ৫৭২টি।
রবিবার (৩০ জুলাই) রাতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান এ ফল ঘোষণা করেন। নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে স্থাপিত অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৭ হাজার ১৫৩ জন। সেই হিসেবে মোট ভোটার অংশগ্রহণ ১১ দশমিক ৭০ শতাংশ।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১৫৬ ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পেয়েছেন ৪৮০ ভোট এবং মনজুরুল ইসলাম ভূইঁয়া (রকেট) পেয়েছেন ৩৬৯ ভোট।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed