ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৩১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এই সময়ে আরও ২ হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৭ জন মারা গেলেন। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২৮ হাজার ৩২ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২১ হাজার ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৪ জন ঢাকার ও ৪ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
Related News
সিলেটে হাম-উসপর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও এক শিশুর হয়েছে। আরিশা নামের ৪Read More
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed