গাগলাজুর লুৎফিয়া মাদরাসায় দুই প্রবাসীর সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গাগলাজুর লুৎফিয়া মাদরাসায় দ্বিতল মসজিদ নির্মাণ করে দেওয়ায় সৌদি আরব প্রবাসী মাওলানা জুবায়ের আহমদকে ও একটি ভবন নির্মাণের অঙ্গীকার পূরণ করতে শুরু করায় যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে মাদরাসা মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গাগলাজুর লুৎফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইসমত আলী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটি ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নূরুল ইসলাম, পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শেখ আব্দুস সোবহান ও পরগণা বাজার কমিটির সভাপতি শফিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার মহতমিম মাওলানা কামাল আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবী তৈয়বুর রহমান, কাছা মিয়া, আজিজুর রহমান ও শোয়েব আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed