জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ অনুশীলন ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেট শিশুদের জন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে।
জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগিতায় আগামী ৪ আগস্ট বিকেল ৪টায় মহানগরীর শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীদের বিভাগ ও প্রতিযোগিতার বিষয় হলো : ‘ক’ বিভাগ শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি। বিষয় ইচ্ছেমতো। ‘খ’ বিভাগ চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি। বিষয় বঙ্গবন্ধুর চোখে বাংলাদেশ। ‘গ’ বিভাগ সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি। বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ। সকল বিভাগের ছবি আঁকার মাধ্যম ইচ্ছেমতো।
প্রতিযোগীদেরকে আয়োজকদের পক্ষ থেকে ছবি আঁকার কাগজ সরবরাহ করা হবে। তবে অন্যান্য উপকরণ নিয়ে আসতে হবে প্রতিযোগীদেরকে। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও দুটি বিশেষ পুরস্কার দেওয়া হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদেরকে আগামী ২ আগস্টের মধ্যে ০১৫৫২৪২৪৫৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপে নাম, শ্রেণি, ছবি আঁকার মাধ্যম ও মোবাইল নম্বর জানিয়ে তালিকাভুক্ত হতে হবে। এছাড়া ০১৭১১৩৩৫২৫০ নম্বরে ফোন করে প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed