Main Menu

শাল্লায় হাওরে বজ্রপাতে ছোট ভাই আহত, বড় ভাই নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আলী (২৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। একইসময়ে আহত হয়েছেন তার ছোটভাই বাদশা মিয়া।

সোমবার (২৪ জুলাই) সকাল আটটায় উপজেলার ছায়ার হাওড়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোহাম্মদ আলী উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদনগর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা জানায়, সোমবার সকালে মোহাম্মদ আলী ও তার ছোট ভাই বাদশা মিয়া উপজেলার ছায়ার হাওরে ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যান। সকাল ৮টার দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের কবলে পড়েন তারা। এসময় বজ্রপাতে মোহাম্মদ আলী পানিতে পড়ে যান এবং ছোট ভাই বাদশা মিয়া নৌকাতেই অজ্ঞান হয়ে যান।

স্থানীয়রা প্রাথমিকভাবে খোঁজাখোজি করেও মোহাম্মদ আলীর সন্ধান না পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করে। শাল্লা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ মোহাম্মদ আলীকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবু তালেব বলেন,আমরা উপজেলা প্রশাসন থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা করেছি। ডুবরি দলসহ আমাদের টীম কাজ করছে লাশ উদ্ধারে।

Share





Related News

Comments are Closed