ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৯৩
বৈশাখী নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯৩ জন। এ নিয়ে চলতি বছর ১৮৫ জন ডেঙ্গুতে মারা গেলেন। যার মধ্যে ১৩৮ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুলাই মাসে।
সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৮ জন। বাকি ১ হাজার ৫৫ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নয়জনই ঢাকার বাসিন্দা।
চলতি বছর এখন পর্যন্ত ৩৫ হাজার ২৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ১৮৭ জন এবং ঢাকার বাইরে ১৪ হাজার ৮৩ জন হাসপাতালে ভর্তি হন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন। চলতি বছর প্রথম ছয় মাসে ডেঙ্গুতে যত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বা মারা গেছেন, এর আগের প্রথম ছয় মাসে কখনোই হয়নি। গত জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। আর চলতি মাসের ২৪ দিনে ১৩৮ জনের মৃত্যু হলো। চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৯২ জন।
Related News
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮Read More



Comments are Closed