Main Menu

শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা: জেলার শান্তিগঞ্জ উপজেলায় আকষ্মিক পানিতে ডুবে ময়নামু আক্তার (৬) ও রায়হান মিয়া (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়াবাড়ী ও জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৪ টায় পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়া বাড়ী গ্রামে সাকো পারাপারের সময় মায়মনা আক্তার (৬) সাকো থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন সন্ধ্যায় তার খোঁজ খবর করা কালে সাকোর নীচে থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।

অপর দিকে একইদিন দুপুর ১টায় জয়কলস ইউনিয়নের জয়কলস সড়ক হাটি গ্রামে পরিবারের লোকজনদের অগোচারে বসত ঘরের পার্শ্ববর্তী পানিতে ডুবে রায়হান মিয়া (২) বছর নামে এক শিশু মারা যায়। পরিবারের লোকজন তাকে সন্ধান কালে বিকাল সাড়ে ৩ টায় তাদের বসত ঘরের পার্শ্ববর্তী পানিতে মৃত দেখতে পান। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা মোছাম্মৎ রুকিয়া বেগম।

 

 

 

Share





Related News

Comments are Closed