Main Menu

পঞ্চায়েত কমিটির সঙ্গে ঝরনা তরুন সংঘের সম্পর্ক নেই

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চায়েত কমিটির সঙ্গে সিলেট নগরের ঝরনারপার এলাকার সর্বজন স্বীকৃত সংগঠন ঝরনা তরুন সঙ্গের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল মুমিন ও সাধারন সম্পাদক মো. ইমতিয়াজ।

ঝরনার তরুন সংঘের সভার সিদ্বান্ত মোতাবেক রোববার (২৩ জুলাই) বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে অবগত করেছেন।

এরআগে গত বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে স্থানীয় ক্লাবে ঝরনা তরুন সংঘের কার্যনির্বাহী কমিটির সভা হয়। এ সভায় সমিতির নির্বাহী পরিষদের সদস্য একমত পোষন করে জানিয়েছেন- ‘বিগত ১৪ই জুলাই এক সভায় ঝরনারপার এলাকার পঞ্চায়েত কমিটি নামে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই পঞ্চায়েত কমিটির সঙ্গে ঝরনা তরুন সংঘের কোনো সম্পৃক্ততা নেই। কমিটির কোনো কাজেও জড়িত থাকবে না। সংগত কারনেই এর দায়ভার ঝরনা তরুন সংঘের উপর বর্তাবে না।’

Share





Related News

Comments are Closed