জৈন্তাপুর সীমান্তে খাসিয়াদের গুলিতে ১জন নিহত, আহত ২
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সারীনদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে খাসিয়াদের গুলিতে ১জন নিহত এবং ২জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬ টার দিকে সারীনদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় খাসিয়াবা গুলি চালায়। এসময় গুলিতে মারাত্বক আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)।
স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুত্বর আহত রুবেল হোসেনকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা বেগতিক দেখে দ্রুত সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রুবেল মৃত্যু বরণ করেন।
এদিকে অপর আহত দুইজন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ডাকা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এলাকাবাসী হোসেন আহমদ, জামাল মিয়া, রুবেল আহমদ, ফয়ছল আহমদ সহ অনেকেই জানান, বিজিবি’র টহল জোরদার থাকার পর সীমান্তে চোরাকারবারী ও পাথর উত্তোলনকারীরা কিভাবে নৌকা নিয়ে ভারতে প্রবেশ করে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানান।
এ ঘটনায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পে একাধিকবার যোহাযোগ করা হলেও মুটোফোন রিসিভ করা হয়নি ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed