সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় সিএনচালিত অটোরিকশা ও নোহা মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে রয়েছেন সিএনজি অটোরিকশার ৬ জন, অপরজন নোহা মাইক্রোবাসের চালক।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ৬ জন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আর পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। হাসপাতালে একজন মারা গেছেন।
নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন মিয়া (৩৫) ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), ঢাকার রায়ের বাজার এলাকার মাইক্রোবাস চালক আবু তাহের (৪৫) ও কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০)। নিহত বাকি তিনজনের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে গাড়িটির সামনের ডানপাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গাড়ি দুটি সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১জন মারা যায়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ দুর্ঘটনার এসব বিষয় নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed