লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষক দলের এক কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনায় পুলিশের ৩০ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
নিহত মো. সজীব জেলার চন্দ্রগঞ্জ থানার কৃষক দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
জেলা বিএনপির সদস্য সদস্য সচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান জানান, শান্তিপূর্ণ বিএনপির পদযাত্রার মিছিল যখন শহরের আধুনিক হাসপাতালের সামনে যায় তখন পুলিশ তাদের ব্যারিকেট দেয়। এসময় নেতাকর্মীরা ব্যারিকেট ভেঙে সামনে গেলে পুলিশ গুলি ও টিয়ারগ্যাস ছুড়ে। এতে বিএনপির প্রায় ১০০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিতে সজিব নামে কৃষকদলের এক কর্মী নিহত হয়।
তিনি জানান, আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দিকে জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, বিএনপির নেতাকর্মীরা ব্যারিকেট ভেঙে আধুনিক হাসপাতালের সামনে দিয়ে হাইওয়ে সড়কে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের কর্মকর্তাসহ ৩০ জন সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৫ রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
পুলিশ সুপার বলেন, শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
Related News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর সড়ক ও রেলপথRead More



Comments are Closed