Main Menu

গোলাপগঞ্জে ইউনিয়ন সবিবের ওপর হামলার ঘটনায় স্বারকলিপি

Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম, হিসাব সহকারী সাইফুর রহমান চৌধুরী ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব ইয়াহিয়া সিদ্দিকের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের সুষ্ট বিচারের দাবিতে স্বারকলিপি দেয়া হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মান্নান এর কাছে এ স্বারকলিপি পেশ করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) গোলাপগজ উপজেলা শাখা।

Manual4 Ad Code

ইউএনও’র কাছে দেয়া স্বারকলিপিতে উল্লেখ করা হয়, গত রোববার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম অফিসে দায়িত্ব পালন অবস্থায় কিছমত মাইজভাগ গ্রামের কামরান আহমদ মাসুদ কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এদিন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব ইয়াহিয়া দায়িত্ব পালনকালে এ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সেলিম আহমদের হাতে ইতোমধ্যে বিভিন্ন সময়ে সচিবরা নির্যাতনের শিকার হয়। নির্যাতনের শিকার ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী প্রশাসনের কাছে আবেদন করেছেন। ঘটনার ৩দিন অতিবাহিত হওয়া সত্বেও হামলাকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য তারা স্বারকলিপিতে অনুরোধ জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সকল ইউপির সচিবগন।

Manual8 Ad Code

স্বারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code