খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উত্তর সাঙ্গর গ্রামের আমরুল মিয়ার শিশু কন্যা ফাতেমা আক্তার (৪) ও এমরান মিয়ার কন্যা মাহমুদা আক্তার (৩)। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয়রা জানান- উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে মাহমুদা ও ফাতেমা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পারে বসে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে তারা সকলের অগোচরে পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed