শান্তিগঞ্জে ছাগল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজলার পূর্ব পাগলা ইউনিয়নে ছাগলের গায়ে কাদা লেপে দেওয়াকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে দু’পক্ষের মাঝে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াডুম্বুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আমিনুর রহমান ও একই গ্রামের মৃত আরিজ উল্লাহ’র ছেলে ছাত্তার মিয়ার মধ্যে ছাগলের গায়ে কাদা মাখিয়ে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে বের হন। উভয় পক্ষই প্রতিপক্ষকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষপ করে। এতে অন্তত ৭-৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আবদুস সত্তারের একটি ছাগল প্রতিবেশী আমিনুর রহমানের বাড়ির আঙ্গিনায় গিয়ে গাছের পাতা খাওয়ার কারণে ছাগলটির গায়ে কাদা লেপে দেয় আমিনুর রহমানের বাড়ির এক শিশু। এ বিষয়টিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে। সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ছাগলের গায়ে কাদা দেয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭-৮জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed