টাংগুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো নৌকাটি ভস্মীভূত হয়ে গেছে। তবে এ সময় বোটে কোনো পর্যটক ছিলেন না। পর্যটক বহনের প্রস্তুতি নেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ী ঘাটে বাঁধা অবস্থায় জঙ্গা নামে নৌকায় আগুন লাগে। নৌকার মালিক ঢাকায় থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন- নৌকাটি নির্মাণ করতে কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে নদীতে থাকা অবস্থায় হঠাৎ নৌকার মাঝ বরাবর আগুন লাগে। কাঠ ও খড়ের হওয়ায় আগুন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। স্থানীয়ভাবে আগুন নেভাতে ব্যর্থ হলে আশপাশের ঘরবাড়ির নিরাপত্তার জন্য জ্বলন্ত নৌকাটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি বোট জ্বলন্ত অবস্থায় ভাসছে।
স্থানীয়ভাবে কয়েকটি নৌকা ম্যানেজ করে মাঝ নদীতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাই। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। নৌকাটি আর ব্যবহার যোগ্য নয়। পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed