Main Menu

সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে ৩০০ অভিবাসী নিখোঁজ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার সময় কমপক্ষে ৩০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। পৃথক তিনটি নৌকায় তারা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। নিখোঁজ অভিবাসীদের সবাই আফ্রিকান বলে জানা গেছে।

অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ‘ওয়াকিং বর্ডারস’ এই তথ্য জানিয়েছে। স্প্যানিশ সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত।

Manual6 Ad Code

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিবাসীরা সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে তিনটি নৌকায় সমুদ্র পাড়ি দিচ্ছিলেন।

Manual7 Ad Code

ওয়াকিং বর্ডার্সের হেলেনা ম্যালেনো জানিয়েছেন, এই তিনটি নৌকার মধ্যে দু’টি স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নৌকা দু’টির একটিতে প্রায় ৬৫ জন এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিল।

Manual3 Ad Code

আর তৃতীয় নৌকাটি গত ২৭ জুন সেনেগাল ছেড়ে যায় এবং এতে প্রায় ২০০ জন আরোহী ছিল। সেনেগাল ছেড়ে স্পেনের উদ্দেশে রওনা করার পর এই তিনটি নৌকায় আরোহী ব্যক্তিদের পরিবার তাদের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেনি বলে জানান ম্যালেনো।

পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। সেই তুলনায় অনেক কম সংখ্যক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মূল ভূখণ্ডে যেতে চান।

Manual8 Ad Code

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে পৌঁছানোর প্রচেষ্টায় কমপক্ষে ৫৫৯ জন মারা গেছেন। এর মধ্যে ২২ শিশুও রয়েছে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code