কোম্পানীগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ধলাই নদীতে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিক অফিক মিয়ার (৪৩) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারের মসজিদ সংলগ্ন পূর্বদিকে নদীতে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, অফিকের পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছেন। লাশটি উদ্ধার করে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।
নিহত অফিক মিয়া উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মৃত মইবুর রহমানের ছেলে। অফিক মিয়া ৭ সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টহলরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে ১২৫১ পিলারের পাশে অফিক মিয়াসহ ৪ শ্রমিক চীপ পাথর তুলতে যান। নৌকা বোঝাই করার পর নদীতে প্রবল স্রোত থাকার কারণে ও তাড়াহুড়া করতে গিয়ে ১২৫১ পিলারের পাশেই পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় অফিক ছাড়াও রফিক, সফিক ও জজ মিয়া নামে আরও শ্রমিক সাঁতরে উঠলেও তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed