Main Menu

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

রোববার ( ১১ ফচন) রাজধানীর নয়াপল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদসম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

ঢাকা থেকে দিনাজপুরগামী গণতন্ত্রের মঞ্চের রোডমার্চে বাধা ও হামলার প্রতিবাদ এবং দেশব্যাপী অসহনীয় লোডশেডিং, বিদুৎ ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

নতুন কর্মসূচির ঘোষণায় সাইফুল হক বলেন, রোডমার্চে হামলা এবং বাধার প্রতিবাদে ১২ জুন ঢাকা ও ঢাকার বাইরে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকায় ওইদিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে।

তিনি বলেন, অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমবাধানের দাবিতে ১৯ জুন বেলা ১১টায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

সরকার পতনের দাবিতে বিএনপির সমান্তরালে আন্দোলন করে যাচ্ছে গণতন্ত্র মঞ্চ। যুগপৎ আন্দোলনের পাশাপাশি পৃথক কর্মসূচি দিয়েও মাঠে আছে এই মোর্চা।

Share





Related News

Comments are Closed