পেরুতে চার মাসে ৩৪০০ নারী নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে গত কয়েকবছর ধরেই দলে দলে নিখোঁজ হচ্ছে নারীরা। দেশটিতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে তিন হাজার ৪০০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
পেরুর ন্যায়পাল কার্যালয় এক প্রতিবেদনে শনিবার (১০ জুন) এ তথ্য জানায়।
এতে বলা হয়, ২০২৩ সালের প্রথম ৪ মাসে পেরুতে ৩ হাজার ৪০৬ নারীর নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছে। নিখোঁজ হওয়ার জিডির তদন্তে এখন পর্যন্ত এক হাজার ৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে এবং এক হাজার ৫০৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে দেশটির ন্যায়পাল দপ্তরের উপপ্রধান ইসাবেল অরটিজ বলেন, পেরুর অবস্থা, অর্থাৎ নারীদের এভাবে নিখোঁজ হওয়ার বিষয়টিকে আশু ভয়াবহ বিপদের একটি পরিস্থিতি হিসেবে চিহ্নিত করা হবে। ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ পেরুতে এ ধরনের ঘটনা প্রতিবছরই ঘটে চলছে। কিন্তু রাষ্ট্র তা রোধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে না।
পেরুর পুলিশ ও প্রসিকিউটর অফিসের কর্মকর্তারা মনে করেন, এসব নারী স্বেচ্ছায় পালিয়ে গেছেন। তাই তারা অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না। এ অভিযোগ দেশটির নারীবাদী বিভিন্ন এনজিওর।
পেরুতে নারী নিখোঁজের বিষয়টি অনেকটা চরম আকারে এখন। গত বছর পাঁচ হাজার ৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের বেশিরভাগই মেয়ে ও কিশোরী। অবশ্য এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ কম। ২০২৩ সালের প্রথম চার মাসেই নিখোঁজের সংখ্যা সাড়ে ৩ হাজারের কাছাকাছি ঠেকেছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed