সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার ভোজ্যতেলের দাম কমিয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে।
রোববার (১১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে। এতে প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা; যা আগে ছিল ১৯৯ টাকা।
আর খোলা তেলের দাম কমিয়ে লিটার প্রতি ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।
ভোজ্যতেলের দাম কমেছে এবং ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দাম কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ।
এর আগে গত ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। সে সময় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা।
তখন ভোজ্যতেল উৎপাদক সমিতির পাঠানো এক বিবৃতিতে জানিয়েছিল, ভোজ্যতেলের আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি আলোচনা সাপেক্ষে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করেছে।
এর আগে গেল বছরের ডিসেম্বরে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমিয়েছিল সরকার। এছাড়া পাম তেলের দাম চার টাকা কমানো হয়েছিল। সেই হিসাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ছিল ৯০৬ টাকা। এছাড়া পাম তেলের দাম চার টাকা কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed