নেত্রকোণায় আগুনে ৩টি ঘর পুড়ে ছাই, ৮ লক্ষ টাকার ক্ষতি
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার লক্ষিগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামে মোঃ রহিছ উদ্দিনের গোয়াল ঘরে আগুন লেগে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে গোয়াল ঘরের মশা তাড়ানোর ধোয়ার আগুন থেকে এর সুত্রপাত হয় বলে জানায় ভুক্তভোগী। পরে প্রায় দেড় ঘন্টা পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ সময় গোয়াল ঘরে থাকা ২টি গরু, হাঁস-মুরগিসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল হক তুহিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। তাকে সহযোগিতার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed