Main Menu

ধর্মপাশায় বজ্রপাতে লঞ্চ চালকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়ালপুর গ্রামের সামনের সড়কে বৃহস্পতিবার ( ১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে কাছাধন মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি ওই ইউনিয়নের রাজাপুর আদর্শ গ্রামের বাসিন্দা। কাছাধন মিয়া পেশায় একজন লঞ্চ চালক ছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তিনি গরু খোঁজতে নিজ বাড়ি থেকে পাশের রহমতপুর গ্রামের সামনে গেলে আকস্মিক বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন।

Share





Related News

Comments are Closed