সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জেল রোড পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে বাইক আরোহি যুবক মারা গেছেন।
নিহত সৈয়দ আহমেদ সানি নগরের কাজীটুলার বিহঙ্গ ৪৮/১ নং বাসার মৃত বাদল মিয়ার ছেলে।
গত রোববার (৭ মে) সকালে জেলরোডে-জিন্দাবাজার সড়কে ওভারটেকিংকালে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন সানি।
আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে এদিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ মে) সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।
তবে দুর্ঘটনার সময় সানির সাথে হ্যালমেট ছিলো দেখা গেছে ভিডিওতে, কিন্তু সেটি মাথায় ছিলো না।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed