ভিডিও কলের সুবিধা আনছে টুইটার
প্রযুক্তি ডেস্ক: শিগগিরই ব্যবহারকারীদের জন্য অডিও-ভিডিও কলের সুবিধা আনছে টুইটার। পাশাপাশি এনক্রিপ্টেড আকারে মেসেজ আদান-প্রদানের সুবিধা চালু করা হচ্ছে।
বুধবার (১০ মে) থেকে পর্যায়ক্রমে এই সুবিধা উন্মুক্ত হবে বলে এক টুইট পোস্টে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
তিনি জানান, টুইটারে অডিও-ভিডিও কল চালু হওয়ার ফলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা টুইটার ব্যবহারকারীর নিজেদের ফোন নম্বর গোপন রেখে কথা বলতে পারবেন। এ ছাড়া প্রাথমিকভাবে টুইটারের ডিরেক্ট মেসেজে এনক্রিপ্টেড সুবিধা পাওয়া যাবে।
তবে টুইটারের ফ্রি এবং প্রিমিয়াম সব ব্যবহারকারী এসব সুবিধা পাবেন কি না, সেটি স্পষ্ট করেননি ইলন মাস্ক।
এদিকে টুইটারে অডিও-ভিডিও কল–সুবিধা চালু হলে এটির জনপ্রিয়তা আরও বহুগুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : গ্যাজেটস নাউ
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed