সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট’র দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: সম্মিলিত সাংস্কৃতিক জোটের দিনব্যাপী দ্বীবার্ষিক সম্মেলন ১২ মে শুক্রবার সকাল ৯টায় নগরের শারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমেদ চৌধুরী।
সম্মেলনকে সফল করার জন্য পূর্বেই জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিমকে আহ্বায়ক এবং গৌতম চক্রবর্তী কে সদস্য সচিব করে ১৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
করোনা ও বন্যা পরিস্থিতির কারণে অনেকদিন পর জোটের সম্মেলন হওয়ায় সংস্কৃতি মহলে উৎসব আমেজ চলছে। সিলেটের সকল প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করবে।
দিনব্যাপী আয়োজনে সকাল ৮.৩০ হতে শুরু হবে সংগঠন গুলোর রেজিষ্ট্রেশন। ৯টায় উদ্বোধনী পর্ব, এরপর থাকছে অন্যান্ন আয়োজন সমূহ।
সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে একটি অসম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পরিপূরক সাংস্কৃতিক জাগরণ দরকার। সঙ্গত কারণেই সংস্কৃতিকর্মীদের সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করতে হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে এবং তারাই সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে সকল অসঙ্গতি দূর করবে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed