Main Menu

ছাতকে হাত-পা বেঁধে কি‌শোরীকে ধর্ষণের অভিযোগ

ছাতক প্রতিনিধি: সুনামগ‌ঞ্জের ছাত‌কে এক কিশোরীকে ঘর্ষণের অভিযোগে ৪ সন্তানের জনককে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত ফয়জুল হ‌ক (৪০) উপ‌জেলার জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রা‌মের মৃত সু‌লেমান আলীর ছেলে।

বুধবার (১০ মে) সকা‌লে সুনামগ‌ঞ্জের ছাতক সি‌নিয়র জু‌ডি‌সিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হোলাল উদ্দি‌নের আদাল‌তে উপ‌স্থিত হ‌য়ে জা‌মি‌নের আবেদন কর‌লে আদালত শুনানি শে‌ষে তার জা‌মিন না মঞ্জুর ক‌রে তা‌কে জেল হাজ‌তে পাঠা‌নোর নির্দেশ দেন।

এরআগে গত ৩ মে দুপু‌রে মুলতানপুর গ্রা‌মের এক দিনমজুরের বসতঘ‌রে ঢুকে ১৪ বছ‌রের কিশোরীর হাত-পা, মুখ বেঁধে জোরপুর্বক ধর্ষণ করেছে ফয়জুল হক।

ভিকটিমের পরিবার জানায়- ঘটনার সময় কি‌শোরীর মা নানার বাড়িতে ও বাবা ধান কাট‌তে হাও‌রে ছিলেন। ঘটনার পরদিন (৪ মে) সকা‌লে গ্রা‌মের ফুল মিয়ার বা‌ড়ি‌তে এ বিষয়ে এক সালিশবৈঠক বসে। বৈঠকে ফয়জুলের চাচাতো ভাই- শা‌ন্তিগঞ্জ উপ‌জেলার একটি মাদরাসার শিক্ষক মাওলানা ওয়া‌রিছ উদ্দিন সভাপতিত্ব করেন। এসময় শাস্তি হিসেবে ফয়জুলের মাথার চুল কর্তন ও গলায় জুতার মালা পরানো হয়।

এ ঘটনার পরদিন (৫ মে) সকা‌লে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হ‌য়ে ৪ সন্তানের জনক ফয়জুল হককে আসামি ক‌রে থানায় ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন। মামলা নং ৫। সেই মামলার শুনানির দিন ধার্য্য ছিলো বুধবার। এদিন সকালে তিনি সুনামগ‌ঞ্জের ছাতক সি‌নিয়র জু‌ডি‌সিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হোলাল উদ্দি‌নের আদাল‌তে উপ‌স্থিত হ‌য়ে জা‌মি‌নের আবেদন কর‌লে আদালত জা‌মিন নামঞ্জুর ক‌রে ফয়জুলকে জেল হাজ‌তে পাঠা‌নোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির।

ভুক্তভোগী কিশোরীর বাবা বোবহান উদ্দিন কান্না জ‌ড়িত ক‌ন্ঠে বলেন,আমি দরিদ্র মানুষ। দিনমজু‌রের কাজ ক‌রি। ঘটনার সময় আমি হাও‌রে ধান কাটায় ছিলাম। এদিকে তার মা-ও বাড়িতে ছিল না। কিন্তু মেয়েটি ঘরে একা থাকায় ৪ সন্তা‌নের জনক ফয়জুল হক তা‌র সর্বনাশ করেছে।

Share





Related News

Comments are Closed