সিলেটে ট্রাকের কেবিনে শিশু ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: গত বছরের আগস্টে সিলেটে ট্রাকের কেবিনে তুলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেন চালক। পরে তিনি ঢাকায় পালিয়ে যান মঙ্গলবার তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
জানা গেছে, গত বছরের ২ আগস্ট সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় নিজের ট্রাকের কেবিনে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণ করেন রওশন আলী বেপারী নামের চালক। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পরই ধর্ষক রওশন পালিয়ে যান।
৭ মাস পর মঙ্গলবার (৯ মে) রাতে রাজধানীর শ্যামপুরের ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রওশন পেশায় একজন ট্রাকচালক। গত বছরের ২ আগস্ট সকালে রওশন আলী শিশুটিকে ট্রাকের কেবিনের ভেতরে ধর্ষণ করে। রওশনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed