ছাতকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার বটের খাল নদীর তীরের একটি গাছ থেকে সিতু দাস (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক উপজেলার ছৈলা- আফজালাবাদ ইউনিয়নের শরিষপুর গ্রামের হিরা লাল দাসের ছেলে।
রোববার (৭ মে) সকালে গ্রামের নদীর তীরে গাছের সাথে গলায় রশি পেছানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে তাকে বাড়ীতে না পেয়ে খোজাখুজি করেন স্বজনরা। পথচারী ও গ্রামের লোকজন বটের খাল নদীর পাড়ের কাছে একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে খবরটি জনপ্রতিনিধি ও থানা পুলিশকে জানানো হয়।
সিতু দাসের চাচা করুনা দাস জানান, ছেলেটা ছিলো ভারসাম্যহীন। দুইদিন আগেও ডাক্তার দেখিয়েছে।
জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) উপ-পরিদশক পলাশ চন্দ্র দাস ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed