ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনি-সংলগ্ন এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টায় কয়লাখনি-সংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের রেলগেটে এ ঘটনা ঘটে।
জিআরপি থানার ওসি মো. এ কে এম নুরুল ইসলাম জানান, রসুলপুর গ্রাম পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে বৃহস্পতিবার সকালে রেলক্রসিং পার হচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হন।
তিনি আরও জানান, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহত দুজনেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed