কোটচাঁদপুরে পিকআপ-অটো সংঘর্ষে শিশুসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পিকআপ-অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের পৌর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাফান (১১), শিশু খুকুমনি (৭) ও অটো চালক সোলেমান উদ্দিন। অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে হতাহতরা ব্যাটারিচালিত অটো যোগে এলাঙ্গি গ্রামের দিকে যাচ্ছিল। পথে ওই কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুটি শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন হয়েছেন।
এদিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। এ সময় তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন জানান, রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজন মারা যান।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed